,

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।

পরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের ছাড়িয়ে নিতে এলাকার মসজিদে মাইকিং করা হয়। এরপর দলবদ্ধভাবে নেতাকর্মীরা থানার দিকে এগিয়ে যান। পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।

এতে বিক্ষোভকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা থানায় প্রবেশ করেন এবং গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিয়ে যান। এ সময় থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সদস্য বা বিক্ষোভকারীদের কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর