,

কাশিয়ানী উপজেলা যুবলীগ নেতাসহ ঢাকায় তিনজন গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সভাপতিসহ তিন নেতাকে ঢাকায় গ্রেফতার করেছে এসআরবি-২।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কাশিয়ানী উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫), সদস্য মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।

এসআরবি-২ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত তিন ব্যক্তি রাজধানীর মোহাম্মদপুরের ওই এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা ওই এলাকার বাসিন্দা নন। গ্রেফতার তিনজনই গোপালগঞ্জের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সদস্য।

এসআরবি-২ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন। গ্রেফতার তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যাচেষ্টা এবং ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আরও একটি মামলা রয়েছে।

এই বিভাগের আরও খবর