,

গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে নিলফা বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারেও মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

এই বিভাগের আরও খবর