মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় জুলেখা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুলেখা বেগম মুকসুদপুর উপজেলার বাগাট গ্রামের জফসের ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে দিগনগর ব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জুলেখা বেগম। এ সময় একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।