জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে স্বেচ্ছায় গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে আবুল কালাম শেখ জানান, ৫ আগস্টের পর থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে ব্যক্তিগত অপারগতার কারণে তিন মাস আগেই তিনি দলের দায়িত্বশীল নেতাদের কাছে পদত্যাগের কথা জানিয়েছিলেন। বিষয়টি এলাকার সাধারণ মানুষের কাছে স্পষ্ট করার উদ্দেশ্যেই তিনি গণমাধ্যমের সামনে এসেছেন বলে উল্লেখ করেন।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমার ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। কারো প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’