,

মুকসুদপুর থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে পুড়িয়েছে তারা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় ভাংচুর করে আগুন দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্র-লাঠিসোটা নিয়ে থানায় হামলা চালিয়ে ভাংচুর করে। পরবর্তীতে থানা ভবন ও থানায় রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তারা। তবে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না বলে জানা গেছে। এরপর গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর শাখা অফিস ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচীর সমর্থনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ ও মহড়া দিতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর