,

গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

জেলা প্রতিনিধি,  ময়মনসিংহ: ময়মনসিংহে সেলিম মিয়া নামে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

গোপালগঞ্জে আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে ক্লোজড করা হয়। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে ক্লোজড (প্রত্যাহার) করা হয়।

এ ঘটনায় তার ব্যবহৃত সরকারি এবং ব্যক্তিগতভাবে মোবাইল ২টি জব্দ করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বাসসকে বলেন, একটি গোয়েন্দার প্রতিবেদনে প্রত্যাহার করা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে।

এ কারণে তাকে ক্লোজড করে অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর