,

সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে টুঙ্গিপাড়ার যুবক আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক যুবককে আটক করেছে বিজিবি।

রোববার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার বিকেলে জেলার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাকে আটক করা হয়।আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর চালান তিনি। পরে গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন।

সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর