,

জলিরপাড়ে গ্রামীণ ব্যাংক ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় ব্যাংকের ভিতরে থাইগ্লাস, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীরা জানান, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিল থেকে বিক্ষুব্ধ কিছু লোকজন ব্যাংকে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং প্রয়োজনীয় কাগজপত্র বাইরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয় মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর