মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১১২ টি অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করেছেন উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম।
আজ বুধবার সকালে উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী ঘড়া ভাঙ্গা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার।
মৎস্য অফিস সূত্রে জানাযায়, মৎস্য সংরক্ষণ আইনে অবৈধ চায়না দুয়ারি জাল ধরতে, উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ঘড়া ভাঙ্গা বিলে অভিযান চালিয়ে ১১২ টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমারত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম বলেন, “ইউএনও স্যারের নির্দেশে, বিভিন্ন প্রজাতির দেশীয় ছোট মাছ রক্ষার্থে খান্দারপাড়া ঘড়া ভাঙ্গা বিলে অভিযান চালিয়ে, ১১২ টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।