রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: দৈনিক জনতার জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি আবু বকরকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) বিকেলে বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদারের আয়োজনে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার খালিয়া মাঠে এ সম্মাননা প্রদান করা হয়।
হাজ্বী ছলিম হাওলাদার ও হাচেন হাওলাদার স্বরনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টেের আয়োজন করেন, বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার।
খেলাটি শুরু থেকে গণমাধ্যমে সুন্দরভাবে কভারেজ করেন, দৈনিক জনতার জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক উন্নয়নে বাংলাদেশ রাজৈর উপজেলা প্রতিনিধি আবু বকর। ফাইনাল খেলায় তাকে সাংবাদিক সম্মাননা তুলে দেন বিশিষ্ট ক্রীড়াবিদ আমিনুল হাওলাদার।
এ সাংবাদিক সম্মাননায় আনন্দ প্রকাশ করে আবু বকরকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন রাজৈর উপজেলার কর্মরত সাংবাদিকরা।