,

মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে ৯শ’ ছাতা বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯শ’ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন, ১২ নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস।

সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ করা হয়।

এসময় ছাতা বিতরণকালে উপস্থিত ছিলেন, গোহালা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী বদরুল আলম টুলু, সহ সভাপতি তারা মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফোরকান কাজী ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মশিউর রহমান, রিমাচ হোসেন, দুলু কাজী, শিমুল কাজী প্রমূখ।

১২ নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এর নির্দেশে, আমার গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ৯শ’ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছি। এছাড়াও ইউনিয়নবাসীর জন্য এধরণের জনকল্যাণমূলক কাজ সারা জীবন করে যাবো।

এই বিভাগের আরও খবর