-
- ঢাকা, দেশজুড়ে
- রাজৈরে মতবিনিময় সভা
রাজৈরে মতবিনিময় সভা
নিউজ ডেস্ক
- প্রকাশের সময় July, 20, 2026, 8:19 pm
আবু বকর, রাজৈর (মাদারীপুর): মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসন ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাজৈর উপজেলা কমপ্লেক্সের সভাকক্ষে সেবা প্রদানকারী সংস্থা ও অন্যান্য অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জনাবা মর্জিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহফুজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম, এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এই বিভাগের আরও খবর