,

আলফাডাঙ্গায় কাউন্সিলার হয়ে সেবা করতে চান সোহাস

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বুড়াইচ ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত সচিব এস এম মুসা মিয়ার সুযোগ্য সন্তান এস এম মহিউদ্দিন আহমেদ সোহাস (৪৪) আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে লড়তে চান।

পেশায় ব্যবসায়ী সোহাস এলাকায় একজন সৎ, বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে সর্বমহলে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি আলফাডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে নীরবে-নিভৃতে সেবা দিয়ে যাচ্ছেন। নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি মানুষের যেকোনো আপদ-বিপদে স্বেচ্ছাশ্রমে পাশে দাঁড়ান তিনি।

এলাকার সর্বস্তরের মানুষের প্রত্যাশা আগামী পৌর নির্বাচনে সোহাস কাউন্সিলর প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করবেন।

নির্বাচনী প্রস্তুতি ও সমাজসেবা নিয়ে কথা হলে এস এম মহিউদ্দিন আহমেদ সোহাস বলেন, ‘আমার পিতা বুড়াইচ ইউনিয়নে দীর্ঘদিন সুনামের সাথে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই মানুষের সেবা করার শিক্ষাটা আমি আমার পরিবার থেকেই পেয়েছি। আমি একটি সাধারণ পরিবারের সন্তান হিসেবে সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘এলাকার মানুষের ভালোবাসা ও অনুরোধে আমি আগামী পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করছি। এলাকাবাসী যদি আমাকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দেন, তবে সরকারি সকল সুযোগ-সুবিধা সর্বস্তরের মানুষের মাঝে সমানভাগে বণ্টন করব। সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত জীবনে আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই; আমি শুধু সাধারণ মানুষের সেবক হয়ে থাকতে চাই।’

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর