,

কাশিয়ানীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের ডুবে ইলমা খানম (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ইলমা খানম একই গ্রামের রবিউল শেখের মেয়ে এবং বড় পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর ইলমা বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশু ইলমা বাড়ির পাশে পুকুরে ডুবে মারা গেছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর