,

মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী মো. শাহ জালাল তার ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করে রেখেছে, এমন গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মো. শাহ জালালকে এলপিজি বিধিমালা ২০০৪ (ধারা ৬ এর ক/৭৪/৮৯) অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।

এই বিভাগের আরও খবর