,

গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ শনিবার (১০ জানুয়ারী) বিকেলে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া মুঠোফোন এ তথ্য জানিয়েছেন।

গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.আরিফ-উজ-জামান প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।

স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন তার আপিল গ্রহন করে। শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার প্রার্থীতা বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া।

এই বিভাগের আরও খবর