,

টুঙ্গিপাড়ায় একযোগে ৫ আ.লীগ নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু, পাটগাতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাহামুদুল হক বিশ্বাস, সহ সভাপতি মো. রুঙ্গু খান, সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, গোপালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রঞ্জন বিশ্বাস।

পদত্যাগ করা নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। এখন থেকে আওয়ামী লীগের কোনো পদ ও কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ততা থাকব না।’

এই বিভাগের আরও খবর