কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জনপ্রিয় মিষ্টির ব্র্যান্ড ‘অগ্র সুইটস ভিলেজ’-এর ৫ম তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী সদরের থানা রোডে এ নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা।
উদ্বোধনের পর অতিথিদের মাঝে ‘অগ্র সুইটস ভিলেজ’-এর ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মিষ্টি ও সুস্বাদু পণ্য পরিবেশন করা হয়। অতিথিরা নতুন শাখার পরিবেশ ও পণ্যের মানের প্রশংসা করেন।
‘অগ্র সুইটস ভিটস ভিলেজ’ ইতোমধ্যেই মানসম্পন্ন ও ভেজালমুক্ত মিষ্টির জন্য স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।
প্রতিষ্ঠাতা মো. গিয়াস উদ্দিন বলেন, ‘ক্রেতাদের স্বাস্থ্যসম্মত ও স্বাদে ভরপুর মিষ্টি দেওয়াই আমাদের মূল লক্ষ্য। কাশিয়ানীর মানুষের ভালোবাসায় আমরা আজ এই ৫ম শাখার উদ্বোধন করলাম। আমরা প্রতিশ্রতি দিচ্ছি, পণ্যের গুণগত মান বজায় রেখে আমরা আগামীতেও ক্রেতাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।’
তিনি আরও বলেন, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দেশের বিভিন্ন স্থানে মানসম্পন্ন মিষ্টি পৌঁছে দিতে ভবিষ্যতে আরও কয়েকটি শাখা খুলে ব্যবসার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের।’
নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে কাশিয়ানীবাসী এখন আরও সহজেই ‘অগ্র সুইটস ভিলেজ’-এর মানসম্মত পণ্য উপভোগ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।