,

কোটালীপাড়ায় জামায়াতের গণসংযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) সংসদীয় আসনের কোটালীপাড়ায় গণসংযোগ করেছে দলটি।

জেলা জামায়াতের সেক্রেটারী আল মাসুদ খানের নেতৃত্বে রবিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ও আমতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলে এই কর্মসূচি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গণসংযোগ কার্যক্রম সারা বছর ধরে চলা রুটিন দাওয়াতি কাজের অংশ। এবারের নির্বাচনী প্রচারণায় জামায়াতের মূল বার্তা ‘সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই।’

গণসংযোগ চলাকালে গোপালগঞ্জ-৩ আসনের জামায়াত-মনোনীত এমপি প্রার্থী প্রফেসের রেজাউল করিমের পক্ষে আগামী নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

উত্তরপাড়া হাওলাদার বাড়ি জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লীদের সাথে মত বিনিময় করে জামায়াতের নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে বুজুর্গকোনা বাজার, উত্তরপাড় বাজার, সিতাইকুন্ড বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপজেলা জামায়াতের আমীর ছোলায়মান গাজী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, নায়েবে আমীর সেকেন্দার আলী, কোটালীপাড়া পৌর সভাপতি মুনসুর আহমাদ, পৌর সেক্রেটারী আক্তার দাড়িয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর