,

কোটালীপাড়ায় মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগমকে (৬৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাফেজা উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী ও গোপালপুর গ্রামের মৃত বারেক হাওলাদারের মেয়ে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাফেজা বেগমকে উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার এলাকায় কোটালীপাড়া-পয়সারহাট মহাসড়কে ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় তারা। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ পর্যন্ত এ মামলায় আমরা ৫৩ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর