,

কাশিয়ানীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‌্যালি

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি করেছে উপজেলা বিএনপি।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিজয় র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ হয়।

সেখানে উপজেলা বিএনপি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সরদার নুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা, যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলাম সোহেল বক্তব্য রাখেন।

এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর