,

কাশিয়ানীতে ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ১৪৭টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার সিংগা ও হাতিয়াড়া বিলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। পরে উপজেলা চত্ত্বরে ইউএনওর উপস্থিতিতে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলায় সিংগা ও হাতিয়াড়া বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইসব বিলে অভিযান চালানো হয়। এসময় ওইসব বিল থেকে পাঁচ লাখ টাকা মূল্যের ১৪৭টি অবৈধ চায়না জাল জব্দ করা হয়।

তিনি আরো বলেন, পরে সেসব জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান প্রধান, স্বেচ্ছা সহকারি ও দপ্তরের কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর