,

লোহাগড়ায় ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় কামাল মোল্যা (৪২) নামে এক মুদি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার ইতনা ইউনিয়নের চরপাচাইল বাজারে এ ঘটনা ঘটে। পরে আহত কামালকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামাল চরপাচাইল গ্রামের মৃত সাঈদ মোল্যার ছেলে। তিনি চরপাচাইল বাজারে মুদি ও বিকাশের ব্যবসা করেন।

ভূক্তভোগী পরিবার জানিয়েছে, সোমবার বিকেলে কামাল মোল্যা নিজ বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের রুস্তুম মোল্যার নেতৃত্বে ৬-৭ জন লোক পিছন থেকে এসে জড়িয়ে ধরে। পরে ধস্তাধস্তির এক পর্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে ডান পা ভেঙে দিয়েছে। এ সময় তার কাছে থাকা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই হামলাকারীরা। পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর