,

বেদে সম্প্রদায়ের ইকবাল হাসান ইতালিতে

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.4.0","enterFrom":"edit_tool","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"2ZVW5C0R-W750-PW46-ZLEL-PTGT4175MW59","pictureId":"2ZVW5C0R-W750-PW46-ZLEL-PTGT4175MW59","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.4.0","enterFrom":"edit_tool","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"2ZVW5C0R-W750-PW46-ZLEL-PTGT4175MW59","pictureId":"2ZVW5C0R-W750-PW46-ZLEL-PTGT4175MW59","capability_name":"capcut_photo_editor"}"}

মুকসুদপুর প্রতিনিধি:

বেদে পল্লী থেকে ইতালিতে এখন ইকবাল হাসান(৪৯)। একসময় জীবন কাটত আঁকাবাঁকা নদীপথে, ছোট্ট নৌকার পলিব্যাগের তাঁবুতে কিংবা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে।

যাযাবর জীবন আর সামাজিক অবহেলার শিকার বেদে সম্প্রদায়ের সন্তানদের যেখানে মৌলিক চাহিদাই অধরা, সেখানে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার পর নিজের ভাগ্য বদলাতে চান, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমরা কান্দি গ্রামের ইকবাল হাসান(৪৯)।

জানাযায়, গরিব, অসহায় খবির উদ্দিন আহম্মেদের ছেলে ইকবাল হাসান তার জীবন কাটে অভাব অনটন ও হতাশার মধ্যে, এমনকি তার স্ত্রী দুই কন্যা সন্তান ও এক ছেলে নিয়ে অভাব অনটনে দিন যাপন করছে।

তাই একটু ভালো থাকার আশায় পারি জমান লিবিয়াতে,

লিবিয়ায় মাফিয়ার হাতে চার মাস বন্দি থাকার পর কোনোভাবে পালিয়ে সাগরপথে ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে ছিলেন ইকবাল হাসান।

এদিকে দেশে তাঁর বাবা-মা, স্ত্রী ও সন্তান চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় পরিবারটির চোখে-মুখে শুধু উদ্বেগ আর উৎকণ্ঠা।

ইতালি সরকারের কাছে ইকবাল হাসানের পরিবার ও স্বজনদের আকুল আবেদন—মানবিক দিক বিবেচনা করে ইকবাল হাসানকে সহায়তা ও নিরাপদে উদ্ধারের ব্যবস্থা করার দাবী জানিয়েছে পরিবারের লোকজন।

এই বিভাগের আরও খবর