মুকসুদপুর প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে জলিরপাড় ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি কলিগ্রাম- জলিরপাড় সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জুবায়ের আল মামুন,
জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আজগর মিয়া, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামাদ সরদার, এস কে লিটন, বিএনপি নেতা সানোয়ার শেখ, আক্কাস তালুকদার, আহম শেখ, কাজল, অরুন হালদার, বিউটি বাইন, প্রবীর হালদার, নব গাইন, চৈতন্য বিশ্বাস, শ্যামল হালদার, অনিমেষ বালা, সীমা বৈরাগী, মনিকা হালদার, নুপুর হালদার, স্মৃতি হালদার, বৃষ্টি বৈরাগী প্রমুখ।