মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে গাছের সাথে ট্রাকের ধাক্কায় সুবল দাস (৩৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭ টায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দক্ষিণ চন্ডিবর্দী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানাযায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার খাঁদে পড়ে যায়।
পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।