,

কাশিয়ানীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ডোবার পানিতে ডুবে সিফাত শেখ নামে এক বছর বয়সের এক শিশু মারা গেছে।
রোববার (৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া সিফাত ওই গ্রামের মো. রবিউল শেখের ছেলে।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সিফাত বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় সে পড়ে যায়। শিশুটিতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে ডোবা থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর