,

কালকিনির ৫ গ্রামে ঈদ উদযাপিত

জেলা প্রতিনিধি, মাদারীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের কালকিনিতে পাঁচটি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও সিডিখান ইউনিয়নের পাঁচ গ্রামের বিভিন্নস্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পশু কুরবানি দেওয়া হয়।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারো সুরেশ্বরের ভক্তরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করেন।

সুরেশ্বরের অনুসারী আব্দুস সালাম, সেকান্দার, সবুজ ও আলী আকবরসহ বেশ কয়েকজন বলেন, ‘আমরা সৌদির সঙ্গে মিল রেখে দুই ঈদই পালন করে আসছি।’

এ ব্যাপারে ইমাম মাওলানা সৈয়দ মো. মকসুদ খান বলেন, ‘সুরেশ্বরের মুরিদরা তাদের অনুসারীদের নিয়ে ভিন্নভাবে ঈদ পালন করে আসছেন। সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই।’

এই বিভাগের আরও খবর