জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে গোপালগঞ্জ পৌর পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এরপর শ্রদ্ধা জানান গোপালগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জেলা আনসার ভিডিপি, প্রেসক্লাব গোপালগঞ্জ, গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব, জেলা বিএনপি ও সহযোগি সংগঠন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।
এছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে।