জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু বলেন, ‘আমি জনগনের ভালবাসা নিয়ে নির্বাচন করতে মাঠে নেমেছি। তাই জনগণের ভালবাসা নিয়েই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো।’
এমএইচ খান মঞ্জু বলেন, ‘আমি জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ‘হরিণ’ প্রতীক এখন শোষিত ও বঞ্চিত মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। জনগণের এই ভালোবাসা নিয়েই আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।’
আজ রোববার (১ ফেব্রুয়ারী) সদর উপজেলার বলাকৈড়ে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন- ‘নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে আমার জয় নিশ্চিত। আমি যেখানেই যাচ্ছি, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন পাচ্ছি। এ গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না।’
স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু বলেন- ‘আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজ গড়ে তুলব। গোপালগঞ্জকে বেকারমুক্ত করতে বিশেষ কর্মসংস্থান প্রকল্প হাতে নেব। শোষিত মানুষের অধিকার আদায়ে সবসময় পাশে থাকব। আপনারা আমাকে একবার সুযোগ দিন, আমি আপনাদের আস্থার প্রতিদান দেব।’