,

সেনাবাহিনীর গাড়ী পোড়ানো মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: সেনাবাহিনীর গাড়ী পোড়ানো মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগবিন্দ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৮ জুন) উপজেলার লাটেঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

হরগবিন্দ বিশ্বাস সাবেক উপজেলার চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের বড় ভাই ও লাটেঙ্গা গ্রামের মৃত হরলাল বিশ্বাসের ছেলে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানানস, আওয়ামী লীগ নেতা হরগবিন্দ বিশ্বাসকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ী পোড়ানো মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরে গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর সাজেদুর রহমান জানান-গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাকে সদর থানার গোপীনাথপুরে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ী পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর