,

সমাজসেবক রাসেলের উদ্যোগে নলকূপ স্থাপন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বিশিষ্ট সমাজসেবক সরদার মোহাম্মদ রাসেলের উদ্যোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার ফুকরা বাজারে বিশুদ্ধ পানি সংকট নিরসনে এ নলকূপ স্থাপন করা হয়।

এ সময় বদরুল আলম বদিয়ার, ইমরান মোল্যা, লিটন সরদার, বালু সরদার, হাচান মোল্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বাজারে দীর্ঘদিন ধরে নিরাপদ পানীয় জলের সংকট চলছিল। এ গভীর নলকূপ স্থাপনের কারণে বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।

এ বিষয়ে সরদার মোহাম্মদ রাসেল বলেন, ‘মানুষের মৌলিক চাহিদা পূরণে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। মানুষের কল্যাণে এ ধরনের কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’

এই বিভাগের আরও খবর