জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: দৈনিক আজকালের খবরের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলামের অফিসে চুরির ঘটনা ঘটেছে।
গত শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ জলিরপাড়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আজ সোমবার দুপুরে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ।
সাংবাদিক শহীদুল ইসলাম জানান, শনিবার রাত ৯ টার দিকে অফিস বন্ধ করে প্রতিদিনের মতো বাড়িতে যান তিনি। পরদিন বিকেলে অফিসে এসে সব জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখেন। অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও একটি ভিডিও ক্যামেরা খোঁয়া যায়।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক একটি অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’