,

মুকসুদপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

মুকসুদপুর প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা কর্মীরা।
আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জের  মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সেলিমুজ্জামান সেলিমকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ননী গোপাল মণ্ডল, সহ-সভাপতি চিন্তা হরন মন্ডল, জলিরপাড় ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা একরাম শেখ, মোঃ আকবর শেখ, লুৎফর খান, বাবলু বৈদ্য, কাজল চক্রবর্তী প্রমুখ।

এই বিভাগের আরও খবর