মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি: দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের মুকসুদপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার ৫ আগস্ট দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের মিরাডাঙ্গা বিলে মৎস্য বিভাগের তত্ত্বাবধানে গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম।
এ সময় ৫৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধারের পর জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান দেশীয় মাছ প্রজনন ও জলজ প্রানী রক্ষার্থে অবৈধ চয়না জালের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।