,

মধুমতি নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে লামিসা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

আজ শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জঙ্গলমুকুন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ লামিশা ওই ওই গ্রামের বাসিন্দা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লিটু খানের মেয়ে। সে এবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

উদ্ধার করতে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীর অভিযান পরিচালনা করছেন।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে লামিশা তার বোন নাজিফা ও প্রতিবেশীদের সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে যায়। এ সময় লামিশা পা পিছলে পানিতে ডুবে যায়। পরে নাজিফা বিষয়টি বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে তারা নদীতে অনেক খোঁজাখুজি করেন। খোঁজ না পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল মাওলা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছি। মাদারীপুর ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা রওনা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে পরিচালনা শুরু করবেন।’

এই বিভাগের আরও খবর