,

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে সাকিব সরদার (২৫) নামে এক কলেজ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে সাকিবের বন্ধু রহিম মোল্যা (২৫) নামে এক সেনা সদস্য।

রবিবার (১৮ মে দিবাগত রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব সদর উপজেলার খানারপাড় গ্রামের হান্নান সরদারের ছেলে। সে এ বছর সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে সেনা সদস্য বন্ধু রহিমের মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সাকিব। তারা কোনাগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মোড়ে যায় এবং সাকিবের ডান হাত ও দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। আহত সেনা সদস্য রহিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে করা হয়েছে। আজ সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর