,

গোপালগঞ্জে ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিচার নিশ্চিত, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণভূত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান এবং মার্চ ফর জাস্টিস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলা বিএনপি কার্যালয় হতে একটি র‌্যালি মুকসুদপুর সরকারি কলেজে যায়। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।

এ সময় মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মো. জুবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপু, যুগ্ম সম্পাদক তুহিন ইসলাম তানভীরসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর