,

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে পেট্রল, অকটেনসহ জ্বালানি তেল মজুদ করায় মেসার্স গংগা মোটরস নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারদীন খান প্রিন্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গংগা মটরসে অবৈধভাবে ১ হাজার ৫শ’ লিটার জ্বালানি তেলের মজুদ পাওয়া যায়। এ ধরণের অনিয়ম ও অপরাধ প্রতিরোধে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর