,

কাশিয়ানীর রামদিয়া খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে দ্বিতীয় দফা এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলার রামদিয়া খাদ্যগুদামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, রামদিয়া খাদ্যগুদামের খাদ্য পরিদর্শক সুজ্জল সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৩৩৯ মেট্রিক টন ধান, ৯২৯ টন সিদ্ধ চাল ও ৬২ টন গম সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর