জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বহুল আলোচিত মাদক ব্যবসায়ী ও এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত উজ্জ্বল শেখ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গত শনিবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার দরিয়া পদ্মবিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
উজ্জ্বল শেখ ওই গ্রামের দুলাল শেখের ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উজ্জ্বলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। উজ্জ্বলের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরের দিন রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে দরিয়াপদ্মবিলা আশ্রয়ন প্রকল্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, উজ্জ্বলকে গ্রেফতার করায় এলাকাজুড়ে স্বস্তি নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরেই যুব সমাজকে মাদকের পথে ঠেলে দিচ্ছিল।