,

কাশিয়ানীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘আমরা আছি আলোর সন্ধানে, এগিয়ে যাবো সমাজ কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা।

শনিবার (১৭ মে) উপজেলার ভাটিয়াপাড়া রেলওয়ে মাঠে ভাটিয়াপাড়া ইমার্জেন্সী ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করা হয়।

এসবি মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী দুই শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

এ সময় ইউপি সদস্য মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলনের কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ লেলিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফোরকান শরীফ টিটো, উৎপল সরদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর