জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন থেকে শোভাযাত্রাটি বের হয়ে ভাটিয়াপাড়া গোল চত্ত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কাশিয়ানী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ রেজাউল মাওলার সভাপতিত্বে প্যারেড পরিদর্শন ও ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোহাম্মদ তাজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, কাশিয়ানী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনশী ওয়াহিদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম লেলিন, ইউপি সদস্য মো. জাকির হোসেন, গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, ‘যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিস সকলের আগে অগ্রণী ভূমিকা পালন করেন। সড়ক দুর্ঘটনা, অগ্নিনির্বাপন, বৈদ্যুতিক দুর্ঘটনাসহ সকল প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ফায়ার সার্ভিসকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়।