,

কাশিয়ানীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় কাশিয়ানী থানার আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. আব্দুল বাছেদ, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, গোপালগঞ্জ জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি আ. মান্নান খাকী, সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ তালুকদার, কাশিয়ানী শ্মশানঘাট পূজা মন্ডপের সভাপতি অরবিন্দ বিশ্বাস, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন পূজামন্ডপের ধর্মীয় নেতা, সভাপতি-সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর