,

কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রী কর্মসূচী ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবেরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগে-ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পোনা বাসস্ট্যান্ড থেকে মাজড়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে মিছিল বের করে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচলা বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে, বিকাল তিন টায় থেকে উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে এবং টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করছে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।

সড়ক অবরোধ করে নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আওয়ামী লীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’, ইত্যাদি স্লোগান দেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়েছি আওয়ামী-ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর