,

কাশিয়ানীতে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে বাসের ধাক্কা লেগে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া এলাকার মুনসুর আলী মোল্লার ছেলে মো. মন্টু মোল্লা (৫৫) ও একই বাসের সুপারভাইজার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলী গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুল ইসলাম (৪০)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের পিছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লাগায়। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজারসহ ১০ জন আহত হন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাসের ড্রাইভার মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষনা করেন।

এই বিভাগের আরও খবর