জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার পূর্ব বরাশুর মহিদুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ।
তিনি তাঁর বক্তব্যে রমজানের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান খাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিয়ানী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, ইসলামী যুব আন্দোলনের কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মুফতি হাসিবুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইমরান মৃধা, মো. মনির হোসেন, হাফেজ কামরুল ইসলাম ও মাওলানা ওবায়দুল্লাহ সহ প্রমুখ।।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম লেলিন।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পারুলিয়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর আলহাজ্ব কারী মহিউদ্দিন।
ইফতার মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।