জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার নূরুজ্জামানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার পোনা গ্রামে সরদার নূরুজ্জামানের নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পাশাপাশি ওই গ্রামের দুটি মসজিদে স্থানীয় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।