জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন শাখার আরও এক নেতা পদত্যাগ করেছেন।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
এরআগে, কাশিয়ানী সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-২ শাহজাহান মোল্যা ও দফতর সম্পাদক সাবেক ইউপি সদস্য মিজান শেখ দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগ করা নেতা হলেন-কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কিবরিয়া খান।
লিখিত বক্তব্যে কিবরিয়া খান বলেন, আমি আওয়ামী লীগের কোন মিছিল-মিটিং এ কোন দিন অংশগ্রহণ করিনি। আমার অজান্তে কমিটিতে নাম দিয়ে রেখেছে। আমি আমার ব্যবসায়িক স্বার্থে স্বেচ্ছায়-সজ্ঞানে এই পদ থেকে পদত্যাগ করছি।’